হাঁস মুরগীর ৮০-১০০ ডিমের Ac Dc ইনকিউবেটর মেশিন🌿🐔🐓🦆🏡
2,499৳ Original price was: 2,499৳ .2,300৳ Current price is: 2,300৳ .
Description
মনির ইনকিউবেটর ব্যবহার গাইড
ইনকিউবেটর সেটিং:
প্রথমে প্যাকেটটি খুলে আপনার ইনকিউবেটর বক্সটি ঠান্ডা ও শুকনো স্থানে সেট করুন। এবার টুপিন প্লাগটি বিদ্যুৎ লাইনে দিয়ে ইনকিউবেটর চালু করুন।
ইনকিউবেটর ব্যবহারের নিয়মাবলি:-
ডিম বসানোর পূর্বে করণীয়: ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে ভিতরের শুকনো কাপড় যেমন:- পুরাতন লুঙ্গি বা গামছা বা পেপার বা ধানের ভুষি বিছিয়ে দিন, ১ঘন্টা বিদ্যুৎ সংযোগ দিয়ে ইনকিউবেটর চালিয়ে রাখুন।
নিয়মিতভাবে হিটিং ৩৭.৭ ডিগ্রীতে এসে লাইট বন্ধ হবে এবং ৩৭.২ এসে লাইট জ্বলে উঠবে, ভয়ের কিছু নাই!! মুরগিকে যেভাবে ডিম ফুটানোর জন্য দেওয়া হয় ঠিক সেই ভাবে ডিম গুলো ভিতরে রেখে দিন!
ডিম ফ্রিজের নরমালে রাখলে তা ইনকিউবেটরে বসানোর ২ ঘন্টা পূর্বে ফ্রিজ থেকে বের করে রাখুন এবং ডিমের গায়ে জমা পানি শুকনো কাপড় দিয়ে মুছে দিবেন। ডিমের গায়ের তাপমাত্রা স্বাভাবিক হলে তা ইনকিউবেটরে বসাবেন। ডিম সঠিকভাবে বসিয়ে ইনকিউবেটরে এর বিদ্যুৎ সংযোগ দিবেন।
ডিম নাড়াচাড়া করার পর ৩ঘন্টা পরে যে আদ্রতা দেখাবে সেটাই আদর্শ আদ্রতা!!
আদ্রতা বাড়াতে বা বাড়ানোর প্রয়োজন হলে ছোট কাপে করে পানি বসায় দিতে পারবেন!!
ডিম বসানোর পর করণীয়:
১/প্রতি ৮ ঘন্টার মধ্য (সকাল, দুপুর ও রাতে) একবার ডিমগুলো ঘুরিয়ে বা নাড়িয়ে দিবেন (সার্কেল আকারে)।
মুরগীর ডিম ফোটার ৩ দিন পূর্বে বা ১৮দিন শেষ হলে ডিম ঘুরানো বন্ধ করে দিবেন।
কোয়েল/পাখি/কবুতর ডিম ফোটার ৩ দিন পূর্বে বা ১৫দিন শেষ হলে ডিম ঘুরানো বন্ধ করে দিবেন।
টার্কি/তিতির/ পাতি /বেইজিং/ক্যাম্বেল হাঁসের ডিম ফোটার ৩ দিন পূর্বে বা ২৫দিন শেষ হলে ডিম ঘুরানো বন্ধ করে দিবেন।
চীনা/রাজ হাঁসের ডিম ফোটার ৩ দিন পূর্বে বা ৩০দিন শেষ হলে ডিম ঘুরানো বন্ধ করে দিবেন।
২/ ডিম ফোটার ৩ দিন পূর্বে ইনকিউবেটর এর ভিতরে আদ্রতা ৭০+ রাখবেন!!
৩/ ডিম বসানোর ৭দিন পর, হাঁস ১০দিন পরডিম ক্যান্ডেলিং করবেন এবং ভ্রণহীন ডিমগুলো তুলে ফেলবেন। এই ভ্রণহীন গুলো, ইনকিউবেটরে ৭দিন থাকার পরেও ডিম নষ্ট হয় না। এগুলো খাওয়া যায়!!
৪/ বাচ্চা ফোটা শুরু হলে অযথা ইনকিউবেটরের ঢাকনা খোলাখুলি করবেন না!
বাচ্চা ফোটার পর ১২-২৪ ঘন্টা পর্যন্ত এর ভিতরে রাখুন। ২৪ ঘন্টা শেষ হলে (শক্ত বাচ্চা) ইনকিউবেটর থেকে বাচ্চা বের করে ব্রুডিং করুন।
১দিন বয়সের স্টার্টার ফিড ভিতরে ছিটিয়ে দিতে পারেন!!
৫/বাচ্চাকে পানির সাথে লাইসোভিট/লেবুর রস/মধু/স্যালাইন দিতে পারেন!
৬/ প্রতিবার বাচ্চা ফোটার পর অবশ্যই ইনকিউবেটর বক্সটি জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করুন। এর পর পূরবর্তীতে ডিম বসাবেন
ডিম ফোটতেঃ- *কোয়েল ১৮ দিন
* মুরগি ২১ দিন, হাঁস, টার্কি ২৮ দিন,
চিনা হাঁস ও রাজহাঁস ৩৩ দিন সময় লাগে।
বাংলাদেশের সকল পাখির ডিম ফোটানোর ক্ষেতে ৩৭.৭ ডিগ্রি তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা ধরা হয়। যা আমাদের ইনকিউবেটরে সেট করা থাকে।
★ ব্রডিং করার সঠিক তাপমাত্রা :-
১ম সপ্তাহে-৩৫ ডিগ্রী
২য় সপ্তাহে-৩২/৩৩ ডিগ্রী
৩য় সপ্তাহে-২৯.৫ ডিগ্রী
৪র্থ সপ্তাহে-২৮ ডিগ্রী তাপমাত্রা রাখুন
বিঃদ্রঃ ইনকিউবেটরে যে কোন ওয়াটের (লাল) বাল্প লাগাতে পারবেন।
অন্তত ১বার হোয়াটস এপ গ্রুপে আমাদের সাথে ট্রেনিং গ্রহণ করুন!!! (ট্রেনিং গ্রুপে প্রথম থেকে আপডেট না দিলে বিপদে পড়ে আপডেট জানানোর প্রয়োজন
